অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ, খাদ্যদ্রব্যে তেলাপোকার বিচরণ এবং মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার নগরের বিআরটিসি মণ্ডির তৃতীয় তলায় বিভিন্ন খাবারের হোটেলে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর ও...