দীর্ঘদিনের সমস্যা নিরসনে এবার আট দফা দাবি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
বিক্রয় প্রতিনিধিদের চাকরির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, আট দফা দাবি বাস্তবায়ন এবং তাদের পেশা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, তা নির্ধারণের দাবিতে মাদারীপুরে শান্তিপূর্ণ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-...