ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে হামাসের পাঠানো একটি গুরুত্বপূর্ণ বার্তার ভুল ব্যাখ্যা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। এমন দাবি করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। একই সময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হামলার আগে পাওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। ফলে ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ইসরায়েলের গোয়েন্দা ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।গ্যালান্ট ইসরায়েলি সংবাদমাধ্যম আর্মি রেডিওকে জানান, ইসরায়েল...