ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির একটি টহলদল তাদের আটক করে।বিজিবি সূত্র জানায়, পলিয়ানপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে টহলদল সীমান্ত মেইন পিলার ৬০/১-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে য...