বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নানান কর্মসূচি পালিত হবে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা করেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য সেখানে রিজভীর সভাপতিত্বে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এ...