চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।পুলিশের কাছে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকালে শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ প...