মুজিববর্ষ উদ্যাপনে খরচের হিসাব সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানালেন, পতিত সরকারের আমলে এ খাতে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ হয়েছে। এই অর্থে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তিও স্থাপন করা হয়। রাষ্ট্রীয় সময় গণনার জন্য তৈরি করা হয় ডিজিটাল বোর্ডও। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাওয়াদাওয়ার পেছনে ৩৫ কোটি টাকা খরচ হয়েছ...