কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাব জানায়, আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মো. শাহজাহানের (৩৬) বসতবাড়ির উত্তর পাশে পুকুরপাড়ের ফাঁকা স্থান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দা উদ্ধার করা হয়। তবে অভিযানের সম...