যশোর জজ আদালতের দক্ষিণ গেটের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। একই রাতে ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এসব ঘটনা ঘটে। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড় থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেস ক্লাবের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ক...