মানিকগঞ্জের সাটুরিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম একরামুল হক রবিন (৪৬)। তিনি সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের রফিকুল ইসলাম মিলুর ছেলে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই মিঠুন কুমার দাস, এএসআই মশিউর রহমানস...