ভারতের
পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরসংলগ্ন ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে
আপাতত নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার পর্যন্ত
মসজিদটিতে নামাজ আদায় হলেও শনিবার থেকে মুসল্লিদের প্রবেশের প্রধান ফটক বন্ধ করে
দেওয়া হয়। বিমানবন্দরের ৮ নম্বর প্রবেশপথ দিয়েই এতদিন যাতায়াত করা হতো এ মসজিদে।
মসজিদ কমিটির
সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মসজিদটি
স্থানান্তর নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন...