সাত দফা দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাত দফা দাবি আদায় না হলে এক দফার আন্দোলন অনিবার্য হয়ে উঠবে। প্রয়োজনে কুষ্টিয়া থেকেই সেই আন্দোলনের ডাক দেওয়া হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড...