১১ দলীয় ঐক্যের ৭ দফা মেনে না নিলে ৭ দফা ১ দফা দাবিতে পরিণত হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ শনিবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার গত ৮ মাসে দেশের কল্যাণে কোনো কাজ করেনি, শুধু নিজ দলের নেতাকর্মীদের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, সারের ডিলার নিয়োগসহ টেন্ডারবাজির উন্নয়ন করেছেন।এ সময় তিনি সরকা...