নয় বছর আগের সেই শহর। সেদিন বাগদানের আনন্দ নিয়ে প্রথমবার একসঙ্গে জনসমক্ষে এসেছিলেন হ্যারি ও মেগান। বৃহস্পতিবার আবার ফিরলেন নটিংহামে। এবার নেই রাজপ্রাসাদের আনুষ্ঠানিক দায়িত্ব। তবু শুভাকাঙ্ক্ষীদের আলিঙ্গন, হাসিমুখে ছবি তোলা আর শিশুদের সঙ্গে আড্ডায় ফিরে এল পুরোনো দৃশ্য।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রয়টার্স, দ্য স্ট্যান্ডার্ড ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে বসবাস করতে ফেরার পর এই প্রথম যৌথ প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। প্রায় একশ মানুষ...