হ্যারি কেইনের পরা একটি জার্সি এবার উঠেছে নিলামে। ঐতিহাসিক এক ম্যাচে পরা বায়ার্ন মিউনিখের সেই জার্সিটি কিনতে ৫৫ হাজার ইউরো (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৭৬ লাখ টাকা) খরচ করেছেন সিঙ্গাপুরের এক ভক্ত। নিলামে তাকে টক্কর দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ক্রেতা। তবে তার সর্বোচ্চ ৫০ হাজার ইউরোর প্রস্তাব ছাড়িয়ে শেষ পর্যন্ত জার্সিটি কিনে নেন সিঙ্গাপুরের ওই ভক্ত।জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, জার্মান লিগে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে এই জার্সিটি পরেছিলেন কেইন। ম্যাচটিকে ঐতিহাসিক করে তুলেছিল ই...