বিশ্বকাপের পর বলিভিয়ার
বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-০ গোলের বড় জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করেছে আর্জেন্টিনা। এই
ম্যাচে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি পেয়েছেন ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল
‘ফ্লাকো’ লোপেজ। ছয় বছর আগেও অপেশাদার লিগে খেলা এই ফুটবলারের
কাছে আন্তর্জাতিক গোল পাওয়ার অনুভূতি রূপকথার মতো।
ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি
প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই পামেলেইরাস স্ট্রাইকার, ‘গোলটি একদম শেষ মুহূর্তে হয়েছে, সেখানে কিছুটা ভাগ্যও ছিল। তবে প্রথম
গোল পেয়ে আমি ভীষণ আনন্দিত...