১৯৭১ সালে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী জে পারিনির জীবনে হঠাৎই এসে পড়েন অন্ধ আর্জেন্টাইন লেখক হোর্হে লুইস বোর্হেস। স্কটিশ কবি অ্যালিস্টার
রিডের জরুরি প্রয়োজনে পারিনিকে দায়িত্ব দেওয়া হয় মহান এ লেখককে নিয়ে ঘুরে বেড়ানোর। সেই অদ্ভুত সড়কভ্রমণের
স্মৃতি নিয়েই নির্মিত হয়েছে ‘বোর্হেস অ্যান্ড মি’, যে সিনেমাটি প্রদর্শিত
হলো প্রথমবারের
মতো এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসবে। পারিনির ২০২০ সালের স্মৃতিকথা অবলম্বনে নির্মিত সিনেমাটির
শুটিং হয় সম্পূর্ণ স্কটল্যান্ডে, স্থানী...