রোজ রোজ অফিস যাওয়ার ঝামেলা থেকে বাঁচতে অনেকেরই প্রথম পছন্দ একটি হোম অফিসের চাকরি। এতে যানজট থেকে মুক্তি, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ মেলে। একদিকে যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি থাকে স্বাধীনতা। তবে এতসব সুবিধার মধ্যেও হোম অফিস করার কিছু চ্যালেঞ্জ রয়েছে যা অনেকাংশে উপেক্ষিত থেকে যায়। দিল্লির এক নারীর ভাষ্যে উঠে এসেছে হোম অফিসের কিছু সমস্যার কথা। নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে এসব বিষয় তুলে ধরেছেন হিনা ডোগরা। নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করে ডোগরা জানান, যারা বাসা থেকে কাজ করেন তারা অফিসের কর্ম...