স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনের
ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার
হেসুস দে মিগুয়েল। সোমবার এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষ গোলরক্ষক
হেসুস ওওনোর সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে মাথা ও বুকে গুরুতর আঘাত পান এই ফরোয়ার্ড। হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবিসি স্পোর্টস জানিয়েছে,
টেনেনেরির ঘরের মাঠ এস্তাদিও হেলিয়োদোরো রদ্রিগেজ লোপেজে আন্দোরার বিপক্ষে ম্যাচটি
তখন ২-২ গোলে সমতায় ছিল। যোগ করা সময়ের সপ্তম মিনি...