চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালকের নাম মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬)। তিনি রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। নিহত হেলপারের নাম মো. সোহরাব (৩৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে মালামালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়া...