উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি ছিলেন দলের অধিনায়ক। তবে ম্যাচের ফলের চেয়েও আলোচনায় এসেছে উরুগুয়ের দ্বিতীয় গোলটি নিয়ে তার অদ্ভুত ব্যাখ্যা। রুলির দাবি, বলের গতিপথ বদলে যাওয়ার পেছনে থাকতে পারে খেলোয়াড়দের ব্যবহৃত জিপিএস ডিভাইস।লা বোম্বোনেরায় এমিলিয়ানো মার্তিনেসের জায়গায় একাদশে সুযোগ পান রুলি। অধিনায়কের আর্মব্যান্ডও ওঠে তার হাতে। তবে রাতটা শেষ পর্যন্ত সুখকর হয়নি এই গোলরক্ষকের জন্য। লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলের পর ম্যাচে উরুগুয়ের দ্বিতীয় গোলটি করেন মাক্...