২০১৮ সালের এই সিনেমা পরিচালনা করেছেন অ্যারি
অ্যাস্টার। এতে আছে শোক, পরিবারের ভাঙাচোরা সম্পর্ক, অপরাধবোধ আর এমন এক রহস্য, যা
বংশপরম্পরায় বয়ে চলে। গল্পটা গ্রাহাম পরিবারকে নিয়ে। পরিবারের বয়স্ক একজন মারা
যাওয়ার পর একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে দেখে মনে হবে, সবাই নিজের
মতো করে শোক সামলানোর চেষ্টা করছে। কিন্তু আস্তে আস্তে এমন কিছু রহস্য উঠে আসে, যার
শিকড় অনেক আগের, অনেক দূরের। হেরেডিটারি মানে তো বংশগত, নামটার আসল মানে বোঝা যায়
তখনই। সিনেমাটি জমিয়ে দিয়েছেন টনি কোলেটের। এক...