প্রথম বাংলাদেশি হিসেবে ফ্যাশন দুনিয়ায় সম্মানজনক ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন দেশের খ্যাতনামা বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। আজ মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এবারের আসরে তাকে এই সম্মাননা দেওয়া হয়। কয়েক দশক ধরে দেশটিতে এই আয়োজন হয়ে আসছে।নিজের অর্জন নিয়ে কাজী কামরুল ইসলাম উল্লেখ করেন, এটি সত্যিই তার জীবনের সেরা অর্জন। তবে সাফল্যটি শুধু তার একার নয়; হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছেন বলেই তা পুরো দেশের জন্য...