শিল্পী সঞ্জীব চৌধুরীকে স্মরণ করতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। প্রয়াত শিল্পীর ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। ‘হেঁটে গেছি বিরান পথে’ শিরোনামের এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায়। রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই সংগীতসন্ধ্যা।
গানও শোনাবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও তার স্মরণে ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’ আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনি...