বার্সেলোনায় আর্জেন্টাইন
মহাতারকা লিওনেল মেসির বিদায়ী সংবর্ধনা ম্যাচ আয়োজন নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এই ম্যাচ
আয়োজনে বিলম্ব হওয়ায় সাবেক বার্সা সভাপতি হুয়ান গাসপার্ত সরাসরি মেসির মনোভাব নিয়ে
প্রশ্ন তুলেছেন। ১৩ বছর বয়সী মেসিকে বার্সেলোনায় চুক্তিবদ্ধ করা গাসপার্ত হুঁশিয়ারি
দিয়ে বলেছেন, বার্সেলোনা কোনো ব্যক্তির চেয়ে বড় প্রতিষ্ঠান, তাই মেসিরও নিজের সীমানা
সম্পর্কে সতর্ক থাকা উচিত।
‘সলোপারাকেউলেসটিভি’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সার
দায়িত্বে থাকা গাসপার্ত বলেন, ‘তার (মেস...