গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে অংশীদারত্বের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও হুয়াওয়ে বাংলাদেশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১৯ জুলাই ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।হুয়াওয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। তার সঙ্গে ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। ইউল্যাবে...