৫৪ বছর বয়সে বিয়ে করলেন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী হুমাইরা বানু। ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের খবরটি শেয়ার করেছেন তিনি।অভিনেত্রীর প্রকাশিত ছবিগুলোতে তার স্বামীর মুখ দেখা যাচ্ছে না। তবে ছবির মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন হুমাইরা। ছবিগুলোর সঙ্গে জীবনের নানা পরিকল্পনা ও সৃষ্টিকর্তার ইচ্ছা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। হুমাইরা লিখেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিক...