মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবার আরও স্পষ্ট হয়ে উঠছে বৈশ্বিক বাণিজ্যপথে। ইয়েমেনের হুতিদের হামলার পর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দাবে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে।
সৌদি আরবের লোহিত সাগর উপকূলের তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর বাব আল-মান্দাব প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমেছে। সোমবার প্রকাশিত শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
তথ্য অনুযায়ী,...