অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির
পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের
(অডিটর) ওপর বাহ্যিক কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের পরিবর্তে পেশাগত ‘স্বনিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ ধাপে বা শেষ অবলম্বন হিসেবে।
গতকাল শনিবার রাজধানীর দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস
অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসি...