ষষ্ঠ লালাবালা কাঠমান্ডু আন্তর্জাতিক শিশু থিয়েটার উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। নেপালের কাঠমান্ডুতে এ আয়োজনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘হিরণ কিরণ থিয়েটার’। উৎসবে নিজেদের প্রযোজনা ‘এ ফাদারস স্কাই’ মঞ্চায়ন করবে দলটি। বিশ্বমঞ্চে মুন্সীগঞ্জ-বিক্রমপুর তথা সমগ্র বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতি ও নাট্যকলা তুলে ধরার লক্ষ্য তাদের।
আগামী ১ নভেম্বর নেপালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে হিরণ কিরণ থিয়েটারের। দলের প্রধান জাহাঙ্গীর আলম ঢালীর নেতৃত্বে সফরে থাকছেন মোহাম্মদ শামীম শেখ, শামীমা আক্তার মুক্তা,...