অ্যানিমিয়ার পেছনে আয়রনের ঘাটতি ছাড়াও আরও নানা কারণ থাকতে পারে। লিখেছেন ডা. ইসমত আরা ইসলাম
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া একটি খুব পরিচিত স্বাস্থ্য সমস্যা। সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো— রক্তস্বল্পতা মানেই শরীরে আয়রনের ঘাটতি। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। অ্যানিমিয়ার পেছনে আয়রনের ঘাটতি ছাড়াও আরও নানা কারণ থাকতে পারে, যা সঠিকভাবে নির্ণয় না করলে চিকিৎসা ব্যর্থ হতে পারে।
অ্যানিমিয়া কী?
অ্যানিমিয়া হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তে হিমোগ্ল...