হলুদ পাঞ্জাবি বা নীল শাড়ি, আবার পানির মতো চা পান করে অদ্ভুত সব সমস্যার সহজ সমাধান। কিংবা গলায় চেইন ঝুলানো এবং মোটরসাইকেল চালানো কোন পরোপকারী মাস্তান। শব্দগুলো পড়তেই কি চরিত্রগুলো চোখের সামনে ভেসে উঠল? এই চরিত্রগুলোর কারিগর হুমায়ূন আহমেদ। আজ তার ১৪তম প্রয়াণ দিবস। ২০১২ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে গেলেও, তার সৃষ্টি আজও বাঙালির প্রতিদিনের আবেগ, আড্ডা আর মনস্তত্ত্বে সমানভাবে প্রাসঙ্গিক।বাংলা কথাসাহিত্য ও নাট্যকলায় চরিত্র সৃষ্টির ক্ষেত্রে হুমায়ূন আহমেদ ছিলেন এক জাদুকরী রূপকার। বইয়ের পাতা...