এই উক্তিটি প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের। ধরা হয়, তার বই অ্যাফোরিজম ১-এ কথাটি পাওয়া যায়। উক্তিটির ইংরেজি অনুবাদ রয়েছে ই কমিন্স ডার্নফোর্ডের ১৯১৫ সালে লেখা একটি বইয়ে। হিপোক্রেটিসের বিশ্বাস, জীবনের কোনো কিছুই অতিরিক্ত হওয়া উচিত নয়। খাদ্য, কাজ, বিশ্রাম, আনন্দ কিংবা আবেগ, সব ক্ষেত্রেই জরুরি ভারসাম্য।