হিন্দু ধর্মীয় একটি সংগঠনের প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে ফ্রান্সে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ এড়াতে আইফেল টাওয়ারের নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল। এর প্রতিবাদে সোমবার ধর্মঘট করেন কর্মীরা। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্যারিসের বিশ্বখ্যাত স্থাপনাটি। ঘটনাটি তদন্ত করছে প্যারিস কর্তৃপক্ষ।শনিবার ভারতের হিন্দু সংগঠন বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থার (বিএপিএস) সঙ্গে যুক্ত প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। কর্মী...