খুলনায় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মাদক কারবার, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।হত্যাকাণ্ডের আগের রাতে রূপসার আইচগাতি এলাকার সেনের বাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতে চার্জশিট দাখিল করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান।চার্জশিটে অভিযুক্তরা...