দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। চলতি বছর এখন পর্যন্ত এক দিনে এটিই হাসপাতালে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে সারা দেশে ৭ জন মারা গেছেন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ...