স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের আগে রাতারাতি বদলে গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। জরুরি বিভাগের সামনে বেডশিট ও বালিশসহ স্ট্রেচার, ঝকঝকে বাথরুম, পরিচ্ছন্ন ওয়ার্ড এবং রোগীদের গরম খাবার পরিবেশন করতে দেখা গেছে। তবে এক রাতের পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের দীর্ঘদিনের সব সমস্যা দূর হয়নি। বিশেষ করে রোগীদের বিছানায় ছারপোকা দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।আজ শুক্রবার সকালে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তার পরিদর্...