চট্টগ্রাম নগরের হালিশহরে ঢুকলে কানে ভেসে আসে আলাদা এক ভাষার টান। কিছুটা চট্টগ্রাম কিছুটা নোয়াখালীর আঞ্চলিক ভাষার টোন মিলিয়ে এক মিষ্টি উচ্চারণে চায়ের আড্ডায় গল্প জমে। কথার ফাঁকে উঠে আসে সন্দ্বীপের সুখস্মৃতি। ভাষা, খাবার, সংস্কৃতি ও পারস্পরিক যোগাযোগ সব মিলিয়ে হালিশহরজুড়ে গড়ে ওঠা এক টুকরো সন্দ্বীপ। এই জনপদ গড়ে ওঠার পেছনে আছে নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। একসময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, তারাই আজ হালিশহরে গড়ে তুলেছেন বহুতল ভবন। একই সঙ্গে গড়ে তুলেছেন ব্যবসা-বাণিজ্য ও নি...