দক্ষতার মাত্রা কোন স্তরে থাকলে কর্মক্ষেত্রে বেশি সুবিধা হবে, এ নিয়ে দ্বিধা অনেকের। তুলনা টেনে পরামর্শ দিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক সিফাত খানচাকরির বাজারে প্রবেশ এবং ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার ক্ষেত্রে হার্ড স্কিল ও সফট স্কিল— দুটিই ভূমিকা রাখে। তবে এ দুয়ের কার্যকারিতার ক্ষেত্র ভিন্ন। হার্ড স্কিল হলো কোনো নির্দিষ্ট কাজের কারিগরি বা প্রাতিষ্ঠানিক দক্ষতা, যা পরিমাপ করা যায়। যেমন— প্রোগ্রামিং, গ্রাফিকস ডিজাইন, ডেটা অ্যানালিটিকস বা অ্যাকাউন্টিং। কোনো চাকরিতে আবেদনের প্রাথমিক যোগ্যতা...