বিশ্ব
ক্রীড়াঙ্গনে এশিয়ার অবস্থান এখন অনেক ওপরে।
যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করে ২০০৮
বেইজিং অলিম্পিকে পদক তালিকার শীর্ষে
ছিল স্বাগতিক চীন। তার আগে
থেকেই চায়নিজ ক্রমোন্নতি দেখা গেছে অলিম্পিকে।
সর্বশেষ প্যারিস অলিম্পিকেও পদক তালিকায় তারা
ছিল দ্বিতীয় স্থানে। আর এশিয়ান গেমস
হলে তো কথাই নেই।
নিজ মহাদেশের অবিসংবাদিত রাজা চীন। এবারও
এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। আইচি-নাগোয়ায় আজ পর্দা উঠবে
২০তম এশিয়ান গেমসের। এই আসরে শুধু
চীনের তারকারা নন, নজর রাখতে
হবে ছোট-বড় অনেক
দেশের উঠতি তারকাদের দিকে।...