Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

এশিয়াড মাতাতে প্রস্তুত একঝাঁক বিশ্বতারকা

ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮
এশিয়াড মাতাতে প্রস্তুত একঝাঁক বিশ্বতারকা

অলিম্পিক চ্যাম্পিয়ন হারুকা কিতাগুচি

বিশ্ব ক্রীড়াঙ্গনে এশিয়ার অবস্থান এখন অনেক ওপরে। যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করে ২০০৮ বেইজিং অলিম্পিকে পদক তালিকার শীর্ষে ছিল স্বাগতিক চীন। তার আগে থেকেই চায়নিজ ক্রমোন্নতি দেখা গেছে অলিম্পিকে। সর্বশেষ প্যারিস অলিম্পিকেও পদক তালিকায় তারা ছিল দ্বিতীয় স্থানে। আর এশিয়ান গেমস হলে তো কথাই নেই। নিজ মহাদেশের অবিসংবাদিত রাজা চীন। এবারও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। আইচি-নাগোয়ায় আজ পর্দা উঠবে ২০তম এশিয়ান গেমসের। এই আসরে শুধু চীনের তারকারা নন, নজর রাখতে হবে ছোট-বড় অনেক দেশের উঠতি তারকাদের দিকে। বিশ্ব ক্রীড়াঙ্গন শাসন করা অনেক তারকা এবারের এশিয়াডে শ্রেষ্ঠত্ব দেখাতে এসেছেন। অনেককে নিয়েই চলছে আলোচনা। ১৬ দিনের এই মহাযজ্ঞে তারা স্বমহিমায় ভাস্বর হতে পারবেন, তা সময়ই বলে দেবে। তার আগে জেনে নিই, সেই তারকাদের সম্পর্কে—

প্যান ঝানলে, চীন (সাঁতার)

প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণ জেতার পাশাপাশি ৪ গুণিতক ১০০ মিটার মিশ্র মিডলে রিলেতে রৌপ্য জিতে নীল জলে ঝড় তুলেছিলেন বিশ্বরেকর্ডধারী প্যান ঝানলে। চীনের এই ২২ বছরের তারকা টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারেও ঝড় তুলবেন, বিশ্বাস সংশ্লিষ্টদের। হাংঝু গেমসে তিন স্বর্ণপদকসহ সাত পদকজয়ীর দিকে রাখতে হবে বিশেষ দৃষ্টি।

হারুকা কিতাগুচি, জাপান (বর্শা নিক্ষেপ)

নিজ আঙিনায় মর্যাদার এশিয়ান গেমসে নামার আগে দারুণ ফর্মে রয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন হারুকা কিতাগুচি। বুদাপেস্টে প্রথমবারের মতো হওয়া বিশ্ব অ্যাথলেটিকস আলটিমেট চ্যাম্পিয়নশিপে ৬৮.৯২ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে নিজেরই গড়া জাপানি রেকর্ড ভেঙে দেন। ২৮ বছর বয়সী কিতাগুচিকে অবশ্য বড় চ্যালেঞ্জ জানাতে থাকবেন চীনের তরুণ ইয়ান জিয়ি। ছেলেদের বর্শা নিক্ষেপে লড়াই হবে পাকিস্তানের অলিম্পিক বিজয়ী আরশাদ নাদিম ও শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গার মধ্যে। এই ইভেন্টের ফেভারিট ভারতের নীরাজ চোপড়া চোটের কারণে খেলতে পারছেন না, তাই পদকের লড়াই হবে দক্ষিণ এশিয়ার দুই তারকার মধ্যে।

আলেকসান্দ্রা এয়ালাআন সে-ইয়ং, দক্ষিণ কোরিয়া (ব্যাডমিন্টন)

বিশ্বের এক নম্বর শাটলার আন সে-ইয়ং প্যারিস অলিম্পিকে স্বর্ণ, ২০২৩ ও ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন। নাগোয়ায় চীনের ওয়াং ঝিয়ি এবং জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে তিনি স্বর্ণ জিতবেন বলেই ধরা হচ্ছে। প্রথম দক্ষিণ কোরিয়ান নারী একক খেলোয়াড় হিসেবে বিশ্ব খেতাব জেতা ২৪ বছর বয়সী তারকা হাংঝু এশিয়ান গেমসে একক ও নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন।

বৈভব সূর্যবংশী, ভারত (ক্রিকেট)

ভারত পুরুষ দল এবারও ক্রিকেটে অন্যতম ফেভারিট। টি-টোয়েন্টি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা স্বর্ণপদক ধরে রাখার মিশনে গড়েছে সেরা দল। প্রতিষ্ঠিত এবং উদীয়মান তারকাদের দারুণ এক সমন্বয়ে গঠিত ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ক্রিকেট দুনিয়া শাসন করা ভারতকে মূলত লড়তে হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। নারী ক্রিকেটেও ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। দুই ইভেন্টেই ভারতের স্বর্ণ না জেতাটা বড় ধরনের অঘটন হিসেবে গণ্য হবে। অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার মতো তারাকাদের হাত ধরে নারী দলও প্রস্তুত আরেকবার সোনার হাসি হাসতে।

ইউ জিডি, চীন (সাঁতার)

মাত্র ১৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতে চীনের ইউ জিডি এখন সাঁতারের দ্রুততম উদীয়মান তরুণ তারকাদের একজন। ২০২৫ সালে ১২ বছর বয়সে চীনকে ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিততে সাহায্য করে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী সর্বকনিষ্ঠ সাঁতারু হন।

সেবার তিনটি একক ইভেন্টেও চতুর্থ স্থানে থেকে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন। সে আক্ষেপ ঘোচাতে নীল জলে ঝাঁপাবেন জিডি।

আলেকসান্দ্রা এয়ালা, ফিলিপাইন (টেনিস)

টেনিস বিশ্বে দ্রুত পরিচিত হয়ে উঠছেন ২১ বছর বয়সী আলেকসান্দ্রা এয়ালা। ক্যারিয়ারের তুঙ্গে থেকে প্রথম তিনি খেলতে যাচ্ছেন এশিয়াডে। ২০২৬ সালটি ইয়ালার জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উইম্বলডন এবং দুবাই, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামির মতো বড় ইভেন্টগুলোতে অন্তত চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছেছেন তিনি। এরপর আগস্টে ৫০০-লেভেল ডিসি ওপেনে নিজের প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জেতেন এবং প্রথম ফিলিপাইনি হিসেবে ডব্লিউটিএ ট্যুর সিঙ্গেলস ট্রফি জেতার গৌরব অর্জন করেন। উইম্বলডনে চতুর্থ রাউন্ডে ওঠার পথে ছয়বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ইগা শিয়নতেককে হারিয়ে আগেই ইতিহাস লিখেছিলেন তিনি।

রাসেল প্যান, সিঙ্গাপুর (সাঁতার)

সিঙ্গাপুরের এই উদীয়মান তারকা এশিয়ান গেমসে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিল ইভেন্টে অংশ নেবেন।

 

হারুকা কিতাগুচিআন সে-ইয়ংবৈভব সূর্যবংশীইউ জিডিআলেকসান্দ্রা এয়ালারাসেল প্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ