নড়াইলের বিভিন্ন বাসাবাড়ি, হাটবাজার, মেলাসহ লোকালয় থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (সিসিআইসি) সদস্যরা।আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগী বিভিন্ন পেশার মানুষ। অনেকের ফোন এক বছর পর, আবার কারোর ছয়মাস বা তার চেয়ে কম, বেশি সময়ের মধ্যে চুরি এবং হারিয়ে যায়।শহরের মাছিমদি...