বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার ঝিনাইদহ ও মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বীরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজ...