যে রোগকে জয় করে জনস্বাস্থ্যে সাফল্যের নজির গড়েছিল যুক্তরাষ্ট্র, ২৬ বছর পর সেই রোগই আবার দেশটির জন্য বড় সংকট হয়ে উঠেছে। দেশ জুড়ে ছড়াচ্ছে হাম। বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ। প্রাণহানির ঘটনাও ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পেনসিলভানিয়ায়। এক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।এর মধ্যেই ২৬ বছরের অর্জন হারিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ থেকে ১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) অধীন আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিশন...