হাসপাতালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব মিটফোর্ড হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘পতিত আওয়ামী লীগ ও তাদে...