অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের
এক হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে খাদের কিনারে ধুঁকতে থাকা পাকিস্তানকে অবিশ্বাস্য
জয় এনে দিয়েছেন হামজা জাহুর। ভারতের ছুঁড়ে দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র
৬১ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল পাকিস্তান, ঠিক তখনই রূপকথার জন্ম দেন এই তরুণ
পাক ব্যাটার। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ জয়ের পর উদযাপনের
একপর্যায়ে সতীর্থদের থামিয়ে পকেট থেকে একটি ছোট চিরকুট বের করে সবার সামনে ধরেন হামজা।
ম্যাচ শুরুর আগের দিন সেই চিরকুটে নিজের লক্ষ্য...