২০১৬ সালে শীতের এক সন্ধ্যায় সৈয়দপুর শহরের থানার মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন ব্যবসায়ী হাফিজুর রহমান। হঠাৎ এক বৃদ্ধা এসে চিকিৎসাপত্র দেখিয়ে বললেন, ‘বাবা আমি অসুস্থ, ওষুধ কেনার সামর্থ্য নেই, কিছু টাকা দিলে ওষুধ কিনে খেতাম। অসহায় ওই নারীর কথাগুলো গভীরভাবে নাড়া দেয় হাফিজুরকে। তিনি ভাবেন, শুধু এই বৃদ্ধাই নন, অর্থের অভাবে এমন অনেকেই ওষুধ কিনতে পারেন না; তাদের জন্য কিছু করা যায় কি না।
ওই বছরের জানুয়ারিতে এ নিয়ে বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করেন হাফিজুর রহমান (৪০)। গঠন করেন ‘গরিব চিকিৎসাসে...