মাদারীপুরে সাত বছর ধরে বন্ধ থাকা একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে। বুধবার রাতে ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামের ঘটনা এটি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের আমিনুল ইসলাম খান দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করছেন। তার বাড়ির একটি ঘর প্রায় সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বুধবার বিকেলে ওই বন্ধ ঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে...