ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সম্প্রতি বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে তার লাশের ওপর দিয়েও ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলবে। মিরপুরে উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় দেওয়া তার এ বক্তব্য ফুটপাতের মালিকানা নিয়ে নয়, বরং একটি মৌলিক নগর-অধিকার নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে— শহরের ফুটপাত আসলে কার জন্য? উত্তরটি খুব সহজ— পথচারীর জন্য। আমি তার এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন এবং উদ্যোগকে সাধুবাদ জানাই।
একটি আধুনিক শহরের পরিবহনব্যবস্থা শুধু বাস, রেল, ব...