কলকাতাকে চিনতে গেলে শুধু ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ বা ট্রামের কথা বললেই হয় না। এই শহরের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক আবেগ—হলুদ ট্যাক্সি। প্রজন্মের পর প্রজন্ম ধরে কলকাতার মানুষকে বয়ে নিয়ে চলা সেই ট্যাক্সিই এবার পেতে চলেছে নতুন জীবন।দামোদর ভ্যালি করপোরেশন (ডিভিসি) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ...